হুড়া: বিজেপির বিপুল জয়ে কলাবনীতে বিজয় মিছিলের প্রস্তুতি বৈঠক,উপস্থিত প্রধান
Hura, Purulia | May 11, 2026 বিজেপির বিপুল জয়ে কলাবনীতে বিজয় মিছিলের প্রস্তুতি বৈঠক।রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার পর নিজেদের বুথ, অঞ্চল ও বিধানসভায় দলের জয় উদযাপনের প্রস্তুতি শুরু বিজেপির কার্যকর্তাদের।সোমবার রাত সাড়ে আটটায় কাশিপুর বিধানসভার অন্তর্গত হুড়া ব্লকের কলাবনী অঞ্চলের কলাবনী গ্রামে বিজয় মিছিলের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত মন্ডল সহ অঞ্চল ও বুথ স্তরের অন্যান্য নেতৃত্ব এবং সক্রিয় কার্যকর্তা