মন্তেশ্বর: "কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০ বছরের স্মরণে" নয় দলীয় ফুটবল প্রতিযোগিতা পিপলনগ্ৰামে
রবিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলন গ্রামে পিপলন ফুটবল খেলার মাঠে পিপলন রামকৃষ্ণ সংঘের পরিচালনায় নয় দলীয় ফুটবল প্রতিযোগিতায় খেলা শুরু হয়েছিল। বিকালে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালডাঙ্গা রাজেন্দ্র প্রসাদ বিদ্যামন্দির বনাম পিপলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দির। ফাইনালে জয়ী হলো মালডাঙ্গা রাজেন্দ্র প্রসাদ বিদ্যামন্দির।