হুড়া: নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়,ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়
Hura, Purulia | Jun 26, 2026 ফের নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। গত ২০শে জুন, সন্ধ্যা ৬টার পর থেকে ঐ নাবালিকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ বা কারা ওই নাবালিকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে, বলে অভিযোগ নাবালিকার পরিবারের। আজ শুক্রবার বিকালে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে, এদিন হুড়া থানার সূত্রে জানা যায়।