জয়পুর: বেআইনি ভাবে কয়লা পরিবহণের অভিযোগে তিনটি ট্রাক আটক করল পুলিশ। ঝাড়খণ্ড সীমান্তের কাঁঠালটাঁড় থেকে
বেআইনি ভাবে কয়লা পরিবহণের অভিযোগে তিনটি ট্রাক আটক করল পুলিশ। শনিবার গভীর রাতে জয়পুর থানার ঝাড়খণ্ড সীমান্তের কাঁঠালটাঁড় নাকায় তল্লাশির সময় ট্রাকগুলি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকেরা কয়লা পরিবহণের বৈধ মাইনিং চালান বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। পরে ই-মেলের মাধ্যমে কিছু নথি পাঠানো হলেও প্রাথমিক যাচাইয়ে সেগুলি জাল বলে সন্দেহ হয়। তিনটি ট্রাক থেকে প্রায় ১২২ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় তিন চালককে গ্রেফতার করা হয়েছে।