হুড়া: মানুষের পাশে, মানুষের জন্য’—এই বার্তাকে সামনে রেখে হুড়ায় বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া
Hura, Purulia | Apr 18, 2026 হুড়ায় বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া। মানুষের পাশে, মানুষের জন্য’—এই বার্তাকে সামনে রেখে শনিবার রাত্রী আটটার সময় হুড়া বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন বেলথরিয়া। এদিন সৌমেন বেলথরিয়া বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ। ভোট শুধু অধিকার নয়, এলাকার উন্নয়ন নিশ্চিত করার হাতিয়ার। হুড়ার মানুষের পাশে আমি আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।”