মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মামবাজার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলায় মদ নষ্ট
গোপন সূত্রে খবর পেয়ে মামবাজার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলায় মদ নষ্ট আবগারি আবগারি দপ্তর।বুধবার রাত্রি সাড়ে দশটার নাগাদ সূত্রে জানা যায়, পুঞ্চা থানার বারমেস্যা,আসনবনি,চকলালপুর,বড়গড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১১৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যবহৃত তিনটি ড্রাম চারটি এলুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।