পুরুলিয়া ১: অবৈধ চোলাই মদসহ গ্রেপ্তার ১, ধৃতকে কোর্টে পেশ বরাবাজার আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বরাবাজার আবগারি দপ্তর। গতকাল বরাবাজার থানার অন্তর্গত টোকরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম সিদ্ধেশ্বর মাহাতো।সিদ্ধেশ্বর মাহাতোকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে মোট ১১ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ, মঙ্গলবার দুপুরে ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করেছে বরাবাজার আবগারি দপ্তর।