নিতুড়িয়া: নিতুড়িয়ার বড়তোড়িয়া হাই স্কুলে মেধাসন্ধান পরীক্ষা ঘিরে এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা
শিক্ষার গুণগত মনোনয়নের লক্ষ্যে রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বড়তোড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ইংরেজী বিষয় নিয়ে সচেতনতামূলক মেধাসন্ধান পরীক্ষা।পুরুলিয়া ডিস্ট্রিক্ট ব্রতচারী সোসাইটির পরিচালনায় এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। শিক্ষক সমীর গরাঁই অবিনাশ মাহাত ,কৌশিক মন্ডলেরা জানান নিজেকে প্রস্তুত করে ভবিষ্যত করার লক্ষ্যেই এদিন এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এলাকার মোট 65জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় বসেছিল।