রায়গঞ্জ: রায়গঞ্জে মহিলাদের উদ্যোগে ৫৫ তম বর্ষে ঐতিহ্যবাহী কালীপুজোর মণ্ডপ উদ্বোধন
রায়গঞ্জের উকিলপাড়ায় মহিলাদের উদ্যোগে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি কাল্পনিক রাজবাড়ির মন্দিরের আদলে ৫৫ তম বর্ষে রামকৃষ্ণ সঙ্ঘের কালীপুজোর মণ্ডপ উদ্বোধন হয়েছে। স্থানীয়রা নারীশক্তির জয় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করছেন।