সারেঙ্গা: গুঁড়ে পাড়াতে আটচালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ পুজোপাঠ ও মহা প্রসাদ বিতরণের আয়োজন
বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুঁড়ে পাড়া গ্রামে আটচালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোপাঠ ও মহা প্রসাদ বিতরণের। সকালে নদী থেকে ১০৮ টি মঙ্গল ঘট আলোয়নের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।