নিতুড়িয়া: নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,১৫লিটার অবৈধ মদ ও ১৮০
লিটার তরল সহ মদ তৈরির বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে বুধবার অভিযান চালায় নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে গ্রামে। নিতুড়িয়া থানার অন্তর্গত ভামুরিয়া,হিরাখুন,আনন্দপুর, ইনানপুর সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালায়।১৫লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ১৮০লিটার তরল সহ মদ তৈরি করার জন্য বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ করে দেয়। আবগারি দফতর সূত্রে এমনটাই জানা যায়।