পুরুলিয়া ২: পুরুলিয়ায় দোকানের ঘর পাইয়ে দেওয়ার নামে সাড়ে চার লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পৌরসভার ঠিকাদার
পুরুলিয়ায় দোকানের ঘর পাইয়ে দেওয়ার নামে সাড়ে চার লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পৌরসভার ঠিকাদার । দোকানের ঘর পাইয়ে দেওয়ার নাম করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার ১ ঠিকাদারকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃত অভিযুক্তকে আজ পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে।জানা গেছে পুরুলিয়ার বড়গ্রাম এলাকার বাসিন্দা জয়ন্ত হাজরা গত ২৬/০৮/২০২৬ তারিখে পুরুলিয়া টাউন থানাই একটি লিখিত অভিযোগ দায়ের করেন।