রাইপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাইপুর বিধানসভায় বিজেপির পরিবর্তন সভা
Raipur, Bankura | Dec 16, 2025 মঙ্গলবার বিজেপির রাইপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে গড়গড়্যা গ্রামে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দীপক দাস ও মণ্ডল সভাপতি সুমন বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি মণ্ডলে পরিবর্তন সভার ডাক দিয়েছে বিজেপি। এদিন সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা।