বর্তমান প্রজন্মের ব্যস্ত জীবনে যখন খেলাধুলা ক্রমেই হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই লালবাগ বান্দর সমিতি ময়দানে এক অনন্য বার্তা দিলেন প্রবীণ ক্রীড়াবিদরা। মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদের পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হলো ২৩তম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মাস্টার্স অ্যাথলেটিক মিট ২০২৬। এই প্রতিযোগিতায় ৩৫ থেকে ৮০ বছর বয়সী পুরুষ এবং ৩০ থেকে ৭০ বছর বয়সী মহিলারা প্রমাণ করলেন—খেলাধুলা বয়স দেখে না, দেখে শুধু মনোবল। পুরুষ বিভাগে ১১টি ও মহিলা বিভাগে ৯টি গ্রুপ