কালীগঞ্জ: ঐতিহাসিক পলাশীতে শুরু হলো সিরাজউদ্দৌলা সাংস্কৃতিক উৎসব ২০২৫, উদ্বোধন করলেন MLA ও BDO
কালীগঞ্জের ঐতিহাসিক পলাশীতে সিরাজউদ্দৌলা সাংস্কৃতিক উৎসব ২০২৫ শুরু হল। চলবে আগামী এক সপ্তাহ ধরে। পলাশী স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে মঙ্গলবার এই উৎসবের শুভ সূচনা করেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ, কালীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক কাঞ্চন রায় এবং কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।