হুড়া: শিব গাজনে বাথানডি গ্রামে মধ্যরাতে ডিজে, পুলিশের গাড়ি ভাঙচুর কমিটির ১০ সহ মোট ২০০ জনের বিরুদ্ধে মামলা*
Hura, Purulia | May 17, 2026 শিব গাজনে রাত্রিবেলা বক্স বাজিয়ে উদ্দাম নাচ! মেলা কমিটির বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ঘটনা হুড়া থানার বাথানডি এলাকার। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল হুড়া থানার বাথানডি গ্রামে শিব গাজনের অনুষ্ঠান ছিল। রাত্রি বেলা সাউন্ড বক্স বাজিয়ে উদ্দাম নাচের আসর বসায় কমিটি। পুলিশ বারণ করা সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি। উল্টে পুলিশের গাড়ির উপর আক্রমণ চালায়, বলে অভিযোগ। মেলা কমিটির বক্স বাজানোর অনুমতি ছিল না, বলে দাবি হুড়া থানার পুলিশের। এই ঘটনায় দশ জন সহ অজ্ঞাত ১৯০ জনের বিরু