পুরুলিয়া ২: নিম্নচাপ 'অর্ণব'-এর প্রভাবে ঝিরঝিরে বৃষ্টি পুরুলিয়ায়, স্বস্তিতে চাষিরা
বৃহস্পতিবার সকাল থেকেই নিন্মচাপ অর্ণবের প্রভাব পড়েছে পুরুলিয়া জেলা জুড়ে। ঝিরঝিরে বৃষ্টি, দমকা হাওয়া না থাকায় স্বস্তির নিঃশ্বাস চাষিদের। কারন এই মরশুমে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে ছিলো জেলার আপামর চাষিকুল। জেলার বিস্তীর্ণ এলাকায় মাঠে ধান পাকার মুহূর্তে বৃষ্টির প্রয়োজন ছিলোই। অন্যান্য জেলায় অর্ণবের দাপট বেশি হলেও পুরুলিয়া জেলায় কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। অর্ণব নিন্মচাপ মোকাবিলা করতে ইতিমধ্যেই আগাম বৈঠক করেছেন পুরুলিয়া জেলা প্রশাসন।