মানবাজার ২: চিরুগড়া গ্রামে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোরো থানা এলাকায়। রবিবার বেলা ১১ টা নাগাদ জানা যায় বোরো থানার দিঘী অঞ্চলের চিরুগড়া গ্রামে নিজের বাড়িতেই এক যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন, পরবর্তীকালে বোরো থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।পুলিশ সূএে জানা যায় দেহটি ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া ম্যাডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হবে।