পুরুলিয়া ১: গোসালা মোড়ে সিপিআইএমের বই স্টলে ভাঙচুরের অভিযোগ, চাঞ্চল্য
দুর্গাপূজার প্রাক্কালে প্রকাশ্য দিবালোকে একটি রাজনৈতিক দলের বই স্টলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার গোসালা মোড় এলাকায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। বই স্টল কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিদিনের মতো এদিনও বেলা সাড়ে এগারোটা নাগাদ সিপিআইএমের পক্ষ থেকে গোসালা মোড়ে ওই বই স্টলটি খোলা হয়েছিল। স্টল খোলার কিছুক্ষণের মধ্যেই আচমকা একদল দুষ্কৃতী সেখানে চড়াও হয় এবং স্