আগামী ২৩ শে নভেম্বর ভাঙড় বিধানসভার কাঁটাডাঙ্গায় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হতে চলেছে তারই প্রস্তুতি সভায় আজ অর্থাৎ বুধবার সাড়ে সাতটা নাগাদ চালতাবেড়িয়া অঞ্চলের নেতৃত্ব, বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সম্পাদক এবং অঞ্চল কমিটির সকল সদস্যদের নিয়ে বিশেষ সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।