পাড়া: সাঁওতালডি থানার উদ্যোগে উদ্ধার ২১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ
Para, Purulia | Jul 11, 2026 পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও সাঁওতালডি থানার পুলিশের প্রচেষ্টায় সাঁওতালডি থানা এলাকার ২১ টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হল। মোবাইলগুলি সাঁওতালডি থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় হারিয়ে গেছিল। এবং সেই মোবাইল হারিয়ে যাবার লিখিত অভিযোগ জানানো হয়েছিল সাঁওতালডি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ২১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুর বারোটা নাগাদ মোবাইলের আসল মালিকদের হাতে মোবাইল ফোন গুলিয়ে তুলে দেওয়া হয়।