পাড়া: উৎসবের অর্ঘ হোক স্বেচ্ছা রক্তদান, থ্যালাসেমিয়া প্রতিরোধের বার্তা নিয়ে পাড়ায় শোভাযাত্রা
Para, Purulia | Oct 10, 2026 উৎসবের অর্ঘ হোক স্বেচ্ছা রক্তদান। রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান এবং থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে পুরুলিয়া জেলার পাড়া ব্লকে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরুলিয়া জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি ও নৌমনিয়া মিশনের উদ্যোগে শনিবার বেলা ১১টা নাগাদ এই শোভাযাত্রা মিশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাড়া ব্লক অফিসে পৌঁছয়। শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়। পাশ