পাড়া: পাড়া ব্লকের উদয়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামের দুর্গাপূজো পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Oct 17, 2026 পুরুলিয়ার পাড়া ব্লকের উদয়পুর জয়নগর অঞ্চলের বিভিন্ন দুর্গাপূজা পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী। শনিবার বিকেল চারটে নাগাদ মহা সপ্তমীর পূর্ণ লগ্নে উদয়পুর অঞ্চলের মালঞ্চডি, চিতরা, উদয়পুর, হড়োকতোড় সহ বিভিন্ন গ্রামে দুর্গাপূজা পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন পাড়া থানার ওসি স্নেহাশীষ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সদানন্দ বাউরী, জয়দেব মণ্ডল সহ অন্যান্যরা।