নিতুড়িয়া: নিতুড়িয়ার PG নার্সিং হোমে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নিতুড়িয়া থানায় বিক্ষোভ, উত্তেজনা
পুরুলিয়ার নিতুড়িয়া থানার এলাকায় অবস্থিত PG নার্সিং হোমের বিরুদ্ধে ভুল চিকিৎসা করে রোগী রোগী মৃত্যুর অভিযোগ তুলে নিতুড়িয়া থানায় ও ঐ নার্সিং হোমে বিক্ষোভ পরিবারের লোকজন সহ স্থানীয়দের। পরিবারের লোকের দাবি গর্ভনিরোধক অস্ত্রপ্রচার করার জন্য ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নিতুড়িয়া থানা এলাকার মদনডি গ্রামের বাসিন্দা রিতা বাউরী কে, সেখানে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজনের সাথে দেখা করার আর্জি জানালে পরিবারের লোকজনকে যেতে দেওয়া হয়নি।