বান্দোয়ান: বান্দোয়ানে সাপের কামড়ে আহত এক মহিলা
কাঠ কুড়োতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হলেন এক মহিলা।শবিবার মানিক সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত বান্দোয়ান গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় শুশিলা মুদী,বাড়ির পেছনের দিকে কাঠ কুড়াতে গিয়েছিলেন। সেই সময় কোন বিষধর সাপ তাকে দংশন করে।পরবর্তীকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে ওই মহিলার চিকিৎসা চলছে বলে জানা যায়।