হুড়া: লধুড়কায় বাইকের ধাক্কার প্রতিবাদ করায় পথচারীকে বেধড়ক মার, হুড়া থানায় অভিযোগ
Hura, Purulia | Jul 2, 2026 প্রথমে বাইকের ধাক্কা পথচারীকে। পথচারী প্রতিবাদ করলে তাকে বেধড়ক মার বাইক চালকের। চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হুড়া থানায়। ঘটনা হুড়া থানার অন্তর্গত লধুড়কা এলাকায়। লধুড়কা গ্রামের বাসিন্দা সায়ন্তন মুখার্জির অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লধুড়কা মোড় এলাকায় তাকে একটি বাইক পিছন দিক থেকে ধাক্কা মারে৷ তিনি বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায়, তাকে বেধড়ক মারধর করা হয়। বৃহস্পতিবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সায়ন্তন মুখার্জি। অভিযুক্ত বাইক চালকের নাম উজা