বাঘমুণ্ডী: সুইসা কলেজে পৌঁছালেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো
সুইসা কলেজে পৌঁছালেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। বাঘমুন্ডি বিধানসভার মধ্যে সুইসা কলেজ অর্থাৎ নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় বাঘমুন্ডি ব্লকের একমাত্র ডিগ্ৰি কলেজ। এলাকার শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে অন্যতম। সোমবার দুপুর ২ টা নাগাদ কলেজে পৌঁছালেন বাঘমুন্ডির নব নির্বাচিত বিধায়ক রহিদাস মাহাতো। কলেজের প্রিন্সিপাল হরিপ্রিয়া পান্ডার সাথে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি কলেজের উন্নয়নমূলক বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।