বরাবাজার: দুর্গোৎসবের প্রস্তুতিতে বরাবাজার থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, জোর নিরাপত্তা ও শৃঙ্খলায়
শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে পুজোর প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো বরাবাজার থানায়। বিগত বছরের মতো এ বছরও দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ থানার চত্বরে স্থানীয় মানুষজনকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং দর্শনার্থীদের নিরাপত্তা-সহ