স্বাধীনতার দীর্ঘ বছর পরেও অন্যান্য সমাজের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে কুম্ভকার সমাজ। কুম্ভকার সমাজের অগ্রগতি ও উন্নয়নের জন্য রাজ্য সরকারকে অবিলম্বে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা সহ পাঁচ দফা দাবিতে সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বৃহৎ মিছিল করে ঝাড়গ্রামের জেলা শাসক কে স্মারকলিপি প্রদান করল কুম্ভকার সমাজ। কুম্ভকার সমাজে রাজ্য নেতৃত্বের ঘোষণা অনুযায়ী রাজ্যের পাশাপাশি এদিন ঝাড়গ্রাম জেলা কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয়।