ইটাহার: '৩ হাজার চাই না, ৫০০ টাকা হলেই চলবে'- মাসের পর মাস অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ইটাহার BDO অফিসে বিক্ষোভ মহিলাদের
প্রয়োজন নেই তিন হাজার, পাঁচশো টাকা হলেই চলবে। কিন্তু আর হয়রানি করাবেন না। আবার কারোও বক্তব্য, দিনমজুর হয়েও টাকা পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনার। ফলে মাসের পর মাস অন্নপূর্ণার টাকা না পেয়ে সোমবার BDO অফিসে এসে ক্ষোভ উগরে দিলেন বহু বঞ্চিত উপভোক্তা। মাসের পর মাস অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়ে এদিন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক মহিলা সমস্যা সমাধানের আশায় ক্ষোভ দেখান। এমনকি টাকা না পেয়ে কোলের শিশুকে নিয়ে BDO অফিসে এসে ক্ষোভ দেখান বহু মহিলা।