কোশি লোক মঞ্চ স্বেচ্ছাসেবি সংস্হার উদ্যোগে বুধবার আলিপুরদুয়ার -১ ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের সাতকোদালি গ্রামে চা বাগানে কর্মরত শ্রমিকদের নিয়ে বাল্য বিবাহ, শিশু পাচার ও শিশু নির্যাতন বিরোধী এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে বাল্য বিবাহ আটকাতে এক কাট্টা হলেন সাতকোদালি গ্রামের বাসিন্দারা।শিবিরের পর একটি র্যালিও অনুষ্ঠিত হয়।শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহিলা থানার এ.এস.আই. মান্টি রায়।