ফরিদপুর দুর্গাপুর: মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দেওয়ার অভিযোগে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লো দুর্গাপুরের মুসলিম সমাজ
মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দেওয়ার অভিযোগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল মুসলিম সমাজ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর তিনটের সময় দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নঈমনগরে নীতিশ কুমারের কুশপুত্তোলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভকারীদের দাবি, একজন মহিলা চিকিৎসকের সঙ্গে এমন আচরণ চরম অসম্মানজনক ও নিন্দনীয়। অবিলম্বে নীতিশ কুমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন