বাল্মিকী ফরেস্ট থেকে বক্সায় আসছে বাঘিনী, ২ অক্টোবর বক্সার জঙ্গলে মুক্তি
বিহারের বাল্মিকী ফরেস্ট থেকে বক্সার জঙ্গলে আনা হচ্ছে প্রতীক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গিয়েছে, ঘুমপাড়ানি গু লি র মাধ্যমে বাঘিনীকে কাবু করে বিশেষ ব্যবস্থায় বুধবার ভোররাতে বক্সায় নিয়ে আসা হবে।
বন দফতর সূত্রে খবর, বিশেষ বিমানে করে বাঘিনীকে বক্সায় আনার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে।
বাঘিনীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই বক্সার জঙ্গল ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘ প্রতীক্ষার পর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি পর্যটন ও বন্যপ্রাণপ্রেমীদের মধ্যেও নতুন উৎসাহ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।