পাড়া: পাড়া থানার দুবড়ায় রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি
Para, Purulia | Aug 2, 2026 পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রবিবার পুরুলিয়ার পাড়া থানার দুবড়া ধর্মশালায় রোটারি ক্লাব অব পুরুলিয়া-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি। এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ইনার হুইল ক্লাব অব পুরুলিয়া এবং রোটারি স্যাটেলাইট ক্লাব অব পুরুলিয়া পিনাকল।অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপরে অতিথিদের স্বাগত জানানো হয় উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে। পরে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ র