বরাবাজার: সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক, বরাবাজারে বিজেপির সাংগঠনিক বৈঠক
সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার ময়দানে ভারতীয় জনতা পার্টি। দলের সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করতে বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে বৈঠক ও কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিজেপি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বরাবাজারে অনুষ্ঠিত হলো বান্দোয়ান মণ্ডল-২-এর বরাবাজার আঞ্চলিক কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বরাবাজারের একটি বেসরকারি লজে আয়োজিত এই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী দিনে সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যায়, কর্মীদের আ