সারেঙ্গা: খাতড়া মহকুমা ক্রীড়া কমিটির তরফে কুসুমটিকরী ক্রীড়া প্রাঙ্গণে মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল
মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো সারেঙ্গায়। শুক্রবার খাতড়া মহকুমা ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় কুসুমটিকরী ক্রীড়া প্রাঙ্গণে ৪০ তম মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার সূচনা করেন বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা বিভাগ জগবন্ধু বন্দ্যোপাধ্যায়। মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন তিনি। পরে মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়।