সারেঙ্গা: বড়দি গ্রামের চাষের জমিতে মিলল অজানা জন্তুর পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ বলে অনুমান গ্রামবাসীদের
বাঘের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছেনা বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষের। গত কয়েক দিনে রানীবাঁধের বাগডুবি, রাইপুরের ইন্দ্রঝোড়, সারেঙ্গার পড়্যাশোল, রানীবাঁধের সুতান-১২ মাইলের জঙ্গল ঘুরে এবার ফের সারেঙ্গার কংসাবতী নদী তীরের বড়দি গ্রামে বাঘের পায়ের ছাপ মিলল। সোমবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ এই গ্রামের চাষের জমিতে গিয়ে দেখা গেল এক অজানা জন্তুর একাধিক পায়ের ছাপ। গ্রামবাসীদের দাবি, ওই পায়ের ছাপ নিশ্চিতভাবেই বাঘেরই।