সারেঙ্গা: ভালুকটি দাদুর কাছ থেকে পেয়েছিলেন বলে জানালেন পিঠাবাকড়া গ্রাম থেকে ভালুক সহ ধৃত বিহারের বাসিন্দা
গতকাল শনিবার সারেঙ্গা রেঞ্জের পিঠাবাকড়া গ্রাম থেকে ভালুক সহ বিহারের বাঁকা জেলার বাসিন্দা মহঃ রাজ কালান্দারকে আটক করে বনদফতর। পরে বনদফরের তরফে বণ্যপ্রাণী সংশোধনী আইন-২০২২ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আজ আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ ধৃত ব্যক্তিকে সারেঙ্গা রেঞ্জের পক্ষ থেকে খাতরা মহকুমা আদালতে পাঠানো হয়। এদিন আদালতে পাঠাবার আগে সারেঙ্গা হাসপাতালে ধৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।