সারেঙ্গা: খামানির জঙ্গলে আগুন নেভানোর কাজে হাত লাগালেন সারেঙ্গার বিডিও ও ব্লক সহ কৃষি অধিকর্তা
ফের আগুন লাগার ঘটনা ঘটল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের খামানির জঙ্গলে। আজ বিকেলে সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতিকে সাথে নিয়ে সারেঙ্গার খামানি গ্রামে সরকারী কাজের তাগিদে জাচ্ছিলেন বিডিও তমালকান্তি সরকার। সেই সময় আগুন লাগা দেখতে পেয়ে তারা আগুন নেভানোর কাজে লেগে পড়েন।