মানবাজার ২: জারাগোড়া গ্রামে পথ দুর্ঘটনায় আহত দুই
নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা বাইকের। ঘটনায় পথচারী সহ আহত বাইক আরোহী। বুধবার আনুমানিক বিকেল সাড়ে ৪.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত জারাগোড়া গ্রামে।জানা যায় এই দুর্ঘটনায় বাসন্তী টুডু ও ধনঞ্জয় মাহাতো নামে দুজনে আহত হয়। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে পুলিশ নিকটবর্তী বসন্তপুর হাসপাতালে নিয়ে যায়।