বান্দোয়ান: পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বান্দোয়ান দু'নম্বর রেঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো অরণ্য সপ্তাহ উদযাপন
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে বান্দোয়ান দু'নম্বর রেঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো অরণ্য সপ্তাহ উদযাপন। রবিবার বেলা ১১ টা নাগাদ কুঁচিয়া হাই স্কুলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়।উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে সহ বনদপ্তরের আধিকারিকেরা অবশিষ্টজনেরা।