পাড়া: সাঁওতালডি ১ নং গেট সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন, পদার্পণ করল ৩৩তম বর্ষে
Para, Purulia | Oct 16, 2026 মহা ষষ্ঠীর শুভক্ষণে ফিতে কেটে উদ্বোধন করা হলো সাঁওতালডি ১ নং গেট সর্বজনীন দুর্গাপুজোর। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুজোমণ্ডপের শুভ উদ্বোধন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ নন্দী। উপস্থিত ছিলেন সাঁওতালডি থানার আইসি পার্থ কুমার ভুনিয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ বছর ৩৩তম বর্ষে পদার্পণ করল সাঁওতালডি ১ নং গেট সর্বজনীন দুর্গাপুজো। দুর্গোৎসব উপলক্ষে রঙিন আলোকসজ্জা ও সুসজ্জিত মণ্ডপের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে গোটা পুজো প