পাড়া: পাড়া থানার দুবড়া ষোলোআনা বাসন্তী পূজার দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
Para, Purulia | Mar 28, 2026 পাড়া থানার দুবড়া ষোলোআনা দুর্গা মন্দিরে আয়োজিত সপ্তম বর্ষের বাসন্তী পূজার পরিসমাপ্তি বাসন্তী পুজোর দশমী এদিন সকাল দশটা নাগাদ দশমীর পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। স্থানীয় বেশ কয়েকটি গ্রামের মহিলারা সিঁদুর খেলেন ও গান ও বাজনার তালে নেচে সিঁদুর খেলা হয়। তার পরে নবপত্রিকা বিসর্জন করা হয় শোভাযাত্রার মাধ্যমে।