উলুবেড়িয়া ১: উলুবেড়িয়ায় রক্তদান শিবির ও কাশীনাথ মন্ডল জনস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন
উলুবেড়িয়ার কালিনগর চৌরাস্তা এলাকায় নভেম্বর বিপ্লব দিবসে বিপ্লবী সেবা সমিতির আয়োজনে রক্তদান শিবির এবং কাশীনাথ মন্ডল জনস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। ৬০ জন রক্তদাতা এই শিবিরে অংশ নিয়ে আগ্রহ দেখান। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও NRS মেডিক্যাল কলেজ টীম।