নিতুড়িয়া: সেবা সংকল্প অভিযানে নিতুড়িয়ার হাড়মাড্ডি হাসপাতালে রক্তদান শিবির আয়োজিত হল, উদ্বোধক বিধায়িকা মামণি বাউরি
সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে শুক্রবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন শিবিরের আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে শুভারম্ভ করেন এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি।এদিনের রক্তদান শিবিরে মোট 15জন রক্তদাতা রক্তদান করেন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন BMOH ডাক্তার নবনিতা নাথ সহ অন্যান্যরা ।আমরা BMOH নবনিতা নাথ এর প্রতিক্রিয়া তুলে ধরলাম ।