পাড়া: সাঁওতালডি অফিসার্স ক্লাবের দুর্গা পুজোর মন্ডপে প্রচুর মানুষের সমাগম
Para, Purulia | Oct 18, 2026 সাঁওতালডি অফিসার্স ক্লাবের দুর্গা পুজোর মন্ডপে আজ রবিবার রাত ৮ টা নাগাদ প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল। এই পুজো এ বছর ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। অপরূপ মাতৃ প্রতিমা সুসজ্জিত মন্ডপ এবং রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো পরিচালিত হচ্ছে। স্থানীয় এলাকার ছাড়াও আশেপাশের বহু এলাকা থেকে মানুষের ঢল নেমেছে পুজো দেখতে।