শুক্রবার রাত থেকে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হাতির পাল হানা দেয়। চাঁপাগুড়িতে সাতটি বাড়ি ভেঙেছে হাতি। দক্ষিণ খয়েরবাড়িতে হাসিবুল হকের সাতটি সুপারি গাছ ভেঙেছে। এলাকার সর্ষেখেতগুলি তছনছ করে দিয়েছে হাতি। ওই গ্রামের আব্দুল হামিদের বেগুনখেত তছনছ করে তাঁর বাড়ি ভাঙচুর করে একটি দলছুট দাঁতাল হাতি। মধ্য ছেকামারিতে বিষ্ণু ওরাওঁয়ের ঘরের ভেতর ঢুকে পড়ে হাতি। জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে প্রাণের বাঁচেন বিষ্ণু। এলাকাগুলি পরিদর্শন করে শনিবার ক্ষতিপূরণ