গতকাল রাতে গোপন সূত্রের খবর পেয়ে মাঝেরডাবরি পশ্চিম তৃণমূল কার্যালয় এলাকায় অভিযানে তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় সহ মালদা কালিয়াচক এলাকার বাসিন্দা সঞ্জয় মন্ডল নামে দুই অভিযুক্ত'কে ব্রাউন সুগার সমেত হাতেনাতে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে ৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়ে ব্রাউন সুগারের চক্র চালানোর অভিযোগ। বিষ্ণু রায়, জেলা হাসপাতালে গ্রুপ ডি কর্মী।