সাব্রুম: সাব্রুমে পুলিশের শুদ্ধি অভিযানে বড় সাফল্য,১৭৫ বোতল বিলিতি মদ আটক
দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিক আই.পি.এস মরিয়া কৃষ্ণার নির্দেশক্রমে পূজার দিনগুলিকে নেশামুক্ত রাখতে বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য অর্জন করল সাব্রুম থানার পুলিশ। শনিবার পরিচালিত এই অভিযানে পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল বিলিতি মদ আটক করতে সক্ষম হয়। সাব্রুম থানার পুলিশ আধিকারিক অপু দাস সংবাদ মাধ্যমকে জানান, আসন্ন দুর্গাপূজোকে সামনে রেখে নেশাজাতীয় দ্রব্যের অবৈধ বিক্রি ও পাচার রোধে এই অভিযান চলমান