রাইপুর: করম পরব উপলক্ষে রাইপুর করম পরব কমিটির পরিচালনার করম ডাল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হল রাইপুর বাজারে
করম পরবে মেতে উঠলেন কুড়মি সম্প্রদায়ের দক্ষিণ বাঁকুড়ার মানুষজন। ভাদ্র মাসের একাদশী তিথিতে অর্থাৎ বুধবার আনুমানিক রাত্রি আটটা থেকে করম উৎসব পালিত হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের গ্রাম গুলিতে। এদিন আনুমানিক রাত্রি 9:00 টা নাগাদ রাইপুর করম পরব কমিটির পরিচালনায় রাইপুর বাজারে করম ডাল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হল। শোভাযাত্রায় অসংখ্য কুড়মি সম্প্রদায়ের মানুষজন পা মেলালেন। শোভাযাত্রা শেষে রাইপুর সবুজ বাজারে করম পুজোতে মেতে উঠলেন ওই সম্প্রদায়ের মানুষজন।